Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে এবং বাংলাদেশ নতুন এক যুগে প্রবেশ করছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৭ বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬ লাখ মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চেয়েছেন, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। এখন আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। আমাদের নেতার হাত শক্তিশালী করে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।’

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর