Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের অটুট আস্থাই আমাকে বিজয়ের পথে নিয়ে গেছে: হাসনাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতাধর একটি বড় রাজনৈতিক গোষ্ঠী আমার বিরুদ্ধে সম্মিলিতভাবে নির্বাচন মাঠে নামলেও জনগণের অটুট আস্থাই আমাকে বিজয়ের পথে নিয়ে গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে আমাকে এক প্রভাবশালী জোটের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু জনগণ আমার পাশে ছিল বলেই এই বিজয় সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

দেশে সুবিচারপূর্ণ শাসনব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আমার বিরোধীর প্রতিও কোনো অবিচার চাই না। এমন একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চাই যেখানে ইনসাফ প্রতিষ্ঠা পাবে এবং কোনো নাগরিকের সঙ্গে বেইনসাফি হবে না।’

বিজ্ঞাপন

রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, এনসিপি জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সার্বিক সংস্কারকে তাদের রাজনৈতিক অঙ্গীকার হিসেবে ধারণ করে।

তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন এনসিপির এই নেতা।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর