Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন এবং বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

এতে আরও বলা হয়, আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২০৯ জন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচন হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর