Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

জারদারি বলেছেন, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।

এদিকে বিএনপিকে বড় জয়ের দিকে নিয়ে যাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে সামান্য বেড়েছে তাপমাত্রা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ভাষা শহিদদের প্রতি ইউজিসি'র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো