Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির জয়নুল আবেদীনকে অভিনন্দন জানালেন এবি পার্টির ফুয়াদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১

অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা: বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ১১দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি তার ভেরিফায়েড ফেজবুক পেজে লেখেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা বরিশাল- ৩ আসনের (বাবুগঞ্জ-মূলাদী) ৬১ হাজার ১৯২ জন সন্মানীত ভোটারকে যারা ইনসাফ, আজাদী ও নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন‍্য মন দিয়ে লড়েছেন ও আমার ওপর আস্থা রেখেছেন।

বিশেষভাবে কৃতজ্ঞ জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিশ, এনসিপি সহ ঐক‍্যবদ্ধ বাংলাদেশ জোটের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি যারা গত কয়েক সপ্তাহ জান-প্রান দিয়ে ঈগলের জন‍্য খেটেছেন। অভিনন্দন বিজয়ী প্রার্থী জনাব জয়নুল আবেদীনকে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে সামান্য বেড়েছে তাপমাত্রা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ভাষা শহিদদের প্রতি ইউজিসি'র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো