Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় হলে বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলের সাংগঠনিক সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দিয়েছেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে। একইসঙ্গে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করার কথা জানানো হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলীয় প্রেস উইং শাইরুল কবীর খান জানিয়েছেন, বিজয় উদযাপনকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ বা শোভাযাত্রা না করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস উইং থেকে বলা হয়, ‘নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুম্মা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।’

সারাবাংলা/এফএন/ইআ