Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৭

কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির সালাহউদ্দিন। ছবি: সংগৃহীত

কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

আসনের ১৭৭টি কেন্দ্রের ফলাফলে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৭৭ হাজার ৮৪০।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছিল। এখন দায়িত্ব অনেক বেশি। শহিদদের ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যদের দায়িত্ব হবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা।’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথাও উল্লেখ করেন তিনি।

বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, ‘এই বিজয় প্রত্যাশিত ছিল এবং নতুন সংসদ একটি শক্তিশালী বিরোধী দল পাবে।’

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর