Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতন ভোটেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে একটি পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

একইসঙ্গে যারা এখনো ভোট দেননি, তাদের প্রতি সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, “আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বিজ্ঞাপন

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আজ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর