Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ছিলেন।

মির্জা আব্বাস সতর্ক করে বলেন, যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর