Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ধরনের ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান তাসনিম জারার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২

তাসনিম জারা। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের প্রতি দুই ধরনের ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, ভোটাররা বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার কোনো সুযোগ নেই। তাই কেউ যদি ভয় দেখায় বা টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সেই হুমকিদাতা বা অর্থদাতাকে ভোট না দেওয়ার পরামর্শ দেন তিনি। তার ভাষ্য, ভোটের গোপনীয়তা নিশ্চিত। এ সুযোগটি বিবেক অনুযায়ী কাজে লাগানো উচিত।

ঢাকা–৯ আসনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর