Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, এই দোয়া চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আমাকে অশান্তিতে রাখার জন্য পরিকল্পিতভাবে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন অশালীন বক্তব্য দিচ্ছেন, যাতে এলাকায় সংঘর্ষ বাধে। তবে আমি নিজে সে পথে যাব না।’

তিনি বলেন, ‘‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারা নিজের দোষ অন্য দলের ওপর চাপানোর চেষ্টা করছে, কারণ তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় রয়েছে।‘’

বিজ্ঞাপন

এ সময় মির্জা আব্বাস আরও বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ ফেব্রুয়ারির পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়—এ বিষয়টি নিয়েই প্রশ্ন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর