Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৪ আসন
আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২

আখতার হোসেন।

রংপুর: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১-দলীয় নির্বাচনি ঐক্যের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেছেন, আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে সংসদীয় আসন নম্বর-২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলানোর সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে আমার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে কল কেটে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে আখতার হোসেন বলেন, “ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।”

আখতার হোসেন আরও জানান, সারাদেশের মতো তার আসনেও শাপলা কলির নেতা-কর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে ও গোপনে এমন হুমকি চলছে, যা নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করছে। তিনি এটিকে প্রতিপক্ষের চাপ সৃষ্টির কৌশল বলে মনে করেন, কিন্তু এতে তার প্রচার থামবে না।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, হুমকির উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর