Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে দাড়িপাল্লার মিছিলে নারীদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪

ঢাকা: রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে দাড়িপাল্লা প্রতিক নিয়ে মাঠে নেমেছেন হাজার হাজার নারী কর্মী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চক্বর এলাকায় হাজার হাজার নারী কর্মী জড়ো হন। সেখানে নারী সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার।

আল কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তোমরা উত্তম জাতি। আমি তোমাদের সৃষ্টি করেছি মানুষের কল্যাণ সাধনের জন্য। এখানে মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটা কল্যাণ করা। একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কল্যাণ হতে পারে। আমরা আশা করছি এখানের প্রার্থী ডা. শফিকুর রহমান সাহেব সেই কল্যাণমূলক কাজ করে আমাদের সমাজের যত অকল্যাণ রয়েছে তা দূর করবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আশা করি একটি মানবিক কল্যাণমূলক সমাজ পাবো। সে লক্ষ্যে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা নারী সমাজকে এই মেসেজটা দিতে চাই নারীমুক্তি, নারীর নিরাপত্তা, নারীর অধিকার সকল কিছু প্রতিষ্ঠা হতে পারে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা সকল নারী ভোটারসহ সকল শ্রেণির ভোটারকে আহবান জানাবো ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াতে সুন্দর একটি জান্নাতি পরিবেশ দেওয়ার জন্য।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার নারী কর্মীদের একটি মিছিল মিরপুর-১০ নম্বর গোল চক্বর হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশন পার হয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর