Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাককারীকে ধরতে ডিবির অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে ধরতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে এই অভিযান পরিচালনা করে তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডল হ্যাককারীকে ধরতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।

এদিন দিবাগত রাতে অভিযানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর