Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স  অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আব্দুল্লাহ আরমান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি ওই পোস্টে লিখেন, আমার পিতা মিয়া গোলাম পরওয়ার-এর অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টার অংশ বলে আমরা মনে করছি। বিষয়টি সমাধানে কাজ চলছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর