Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে সাইফুল হকের নির্বাচনি মিছিলে হামলা, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

হাতিরঝিলে সাইফুল হকের নির্বাচনি মিছিলে হামলায় আহতরা ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় বিপ্লবী ওয়াকার্স পার্টির নির্বাচনি মিছিলে অতর্কিত হামলায় তিনজন আহত হয়েছেন।

সোমবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হামলার এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- আহাদ হোসেন (২৭), আব্দুর রহমান সাকিন (২৫) ও মো. হোসেন (৩৬)।

হাতিরঝিল থানা বিএনপির সদস্য ইমরান খান বলেন, ‘বিকেলে মধুবাগ মাঠ থেকে এক থেকে দেড়শ’ লোক সাইফুল হকের পক্ষে কোদাল মার্কা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম নিরব গ্রুপের মাসুম মিয়া, শ্যামলী খান, বাপ্পী খান মামুন রনি, লোকজন মিছিলের ওপর হামলা করে। এতে আমাদের নেতাকর্মীরা আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

বিজ্ঞাপন

এদিকে আহতদের দেখতে হাসপাতালে আসেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, ‘৩৬ নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার নির্বচনি প্রচার ছিল। মিছিলটি মীরবাগে এলে, বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী (ফুটবল মার্কা) সাইফুল আলম নিরব সমর্থিত লোকজন মিছিলের ওপর হামলা করে। এতে তিনজন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘যারা হামলা করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। নির্বাচন কমিশনারকে বলব তাকে তলব করে জবাবদিহিতার আওতায় আনা হোক। ১২ নম্বর ওয়ার্ড খুবই ঝুঁকিপূর্ণ। প্রার্থী ও ভোটাররা ঝুঁকিতে থাকে। সবসময় হুমকি-ধামকি ও উসকানি দিতে থাকে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘হাতিরঝিল মীরবাগ এলাকা থেকে তিন জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। নির্বাচনি মিছিলে দুর্বৃত্তদের হামলায় তারা আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর