Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতীতে কেউ জাপার কবর খনন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের

রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যে যাই বলুক না কেন, অতীতে কেউ জাতীয় পার্টির কবর খনন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় গণসংযোগকালে এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পালটা জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এই ধ্বংসের শেষ এবার হবে, এবং হয়তো এই নির্বাচনের মাধ্যমে অনেক কিছুরই কবর রচনা হবে।

জিএম কাদেরের মন্তব্যগুলো এসেছে এমন সময়ে যখন আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের গণভোটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আল্লাহ জুলুমবাজদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা আমরা দেখেছি। আমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতি খুব করুণ হয়েছে। জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার জন্য অনেক দল চেষ্টা করেছে, কিন্তু সুখের বিষয় রংপুরের মানুষ যেভাবে আগলে রেখেছে, সেভাবেই সারাজীবন আগলে রাখবে। জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগের তুলনায় লাঙ্গলের ভোট বেড়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে। বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে জাতীয় পার্টি বেশি ভোট পাবে।’

উল্লেখ্য, এর আগে রোববার রাতে এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এক জনসভায় বলেন, ‘‘অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে ১২ তারিখে তাদের আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে ভোটের মাধ্যমে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা।”

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর