Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬

পাবনা: ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন ‎ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের স্বাধীনতা চত্বর (মুক্তমঞ্চ) ইসলামী ইসলামী ছাত্রশিবির পাবনা শহরে শাখার আয়োজিত তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি- লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন করে আরেকটি দল নির্বাচনকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছে। আমরা ফ্যামিলি কার্ডের প্রলোভন চাই না। ৪০ লাখ বেকার তরুণ সমাজকে চাকরির অধিকার দিতে হবে। আমরা আর এসব শিশু ভুলানো জিনিসে প্রতারিত হতে চাই না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তরুণ সমাজকে মানুষের কাছে গিয়ে বলতে হবে কারা আগামীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সামনের নির্বাচনে ইনসাফের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। ভোট ডাকাতির চিন্তা যদি কেউ করে তাহলে তরুণ সমাজ বসে থাকবে না। তরুণদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির প্রতিহত করবে। এরা যদি আওয়ামী ফ্যাসিবাদ থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে আবার আরেকটি অভ্যুত্থান হবে। তরুণ ও যুব সমাজকে ভোটের কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গুণে গুণে আনতে হবে।’

পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়ের সভাপতিত্বে ও এসএম হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান, শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা ও সহকারী প্রকাশনা সম্পাদক ফিরোজ হোসাইন প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর