Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থীদের একবক্স নীতির ঘোষণা করেন। সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুতই একবক্স নীতির রুপরেখা ও ধরণ পরিষ্কার হবে।’

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাজনৈতিক মহল, সাংবাদিক, দেশপ্রেমিক জনতা ইসলামপন্থার একবক্স নীতি নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন তা দেশ ও ইসলামের জন্য প্রেরণাদায়ক। ইনশাআল্লাহ জাতির প্রত্যাশা পূরণ হবে।’

বিজ্ঞাপন

বৈঠকে সভাপতিত্বে করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

দিনভর নাটকীয়তার পর বিকেল পৌনে পাঁচটায় এই বিবৃতি পাঠালো ইসলামি আন্দোলন।

এর আগে বুধবার সকালে ১১ দলের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত করেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর