Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাম-গঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: এমরান সালেহ প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২১:১২

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্রাম-গঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। এই গণজাগরণ দেখে কিছু দলের গাত্রদাহ শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া বাঘবেড় ইউনিয়নে আয়োজিত মহিলা সংগঠকদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপি একটি নারী-বান্ধব রাজনৈতিক দল। বিএনপি নারীর শিক্ষা, ক্ষমতায়ন, মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, পুষ্প রানী, তাহমিনা আক্তার, নাজমা আক্তারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর