Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের আসনে মামুন প্রার্থী, বিএনপি থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের কারণেই তাকে বহিষ্কার করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না কেন্দ্রীয় বিএনপি । শুধু নির্বাচন নয়, যেকোনো ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএনপির সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত, আমি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছি। নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।’

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন হাসান মামুন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর