Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৭

শ্বশুড়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

ঢাকা: বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশেই বনানী সামরিক কবরস্থানে তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের সময় বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন তারেক রহমান। এরপর তিনি তার শ্বশুরের কবরের সামনে দাড়িয়ে ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, চেয়ারপারসনের সিকিউরিটি টিমে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম। তারেক রহমানের পিএস আবদুর রহমান সানি, এপিএস নূর উদ্দিন অপু, বিশেষ সহকারি আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

বিজ্ঞাপন

এর আগে, সকালে ১১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। তারপর তিনি চলে যান আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। সেখানে নিজের এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বনানী কবরস্থানে যান।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর