Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮

চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিও ইউয়ান ও ইসলামী আন্দোলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ অন্যান্যরা।

ঢাকা: চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিও ইউয়ানের আমন্ত্রণে ঢাকাস্থ দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বৈঠকে ইসলামী আন্দোলনের আমির মুফতী রেজাউল করীমের পক্ষ থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে রাজনীতি, আগামীর জাতীয় নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

ড. লিও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঊর্ধতন দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্ব দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসিচব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য সচিব মুহাম্মদ রাজন সিকদার।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর