Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসুর শিবির সমর্থিত প্যানেলের ভিপি–জিএসকে শোকজ

জবি করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৯:০০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২০:০১

‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপন করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে প্যানেলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও জবি প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য দিয়েছেন। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫–এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর