Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়ার আহ্বান রিজভীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:০১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়ার আহ্বান রিজভীর।

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন।’

রিজভী জানান, অনেক নেতাকর্মী হাসপাতালে ভিড় করায় চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং অন্যান্য রোগীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, “ম্যাডামের প্রতি ভালোবাসা থেকে সবাই হাসপাতালে আসছেন— এটা স্বাভাবিক। কিন্তু এ ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করছি, যেখানে আছেন সেখান থেকেই তার জন্য দোয়া করুন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর