Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার পানির কারখানা সিলগালা, জেল-জরিমানা


২৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নোংরা পানি সরবরাহ করার দায়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার চার‌টি অবৈধ পানির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।  একইসঙ্গে এ কাজে জড়িত থাকায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমান করা হয়।

রোববার বিকেলে র‌্যাব-২ এর নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম সারাবাংলা‌কে জানান, বসিলা এলাকায় রিলেবল ড্রিংকিং ওয়াটার, সাফিয়া ড্রিংকিং ওয়াটার, সচ্ছ ড্রিংকি ওয়াটার এবং অন্তর ড্রিংকিং ওয়াটার কারখানায় ভ্রাম্যমান আদালত অ‌ভিযান চালায়। এগুলোর কোনো অনুমোদন ছিলনা। কারখানাগুলো ওয়াসার লাইন থে‌কে পা‌নি নি‌য়ে পরিশোধন বা ফিল্টারিং ছাড়াই নোংরা পরিবেশে বোতলজাত কর‌ছিল। কারখানাগুলো‌তে বায়োকেমিস্ট বা মাননিয়ন্ত্রক কোন কিছুই দেখা যায়নি।

বিজ্ঞাপন

‌তি‌নি আরও জানান, এ অপরা‌ধের দায়ে সাফিয়া ড্রিংকিং ওয়াটারের মালিক কাজি শাহজাহান (৪০) ও ম্যানেজার নাছির উদ্দিনকে (৪৮) দুই লাখ টাকা জ‌রিমানা, রিলেবল ড্রিংকিং ওয়াটারের কর্মচারি বিল্লাল (২০) ও শাওন‌কে (১৯) ‌তিনমাসের কারাদন্ড এবং রাজিব সরকারকে (৩১) পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সবগুলো কারখানা সিলগালা ক‌রে ২০ লিটারের ৪ হাজার ৬০০টি জার জব্দ করে বিএসটিআই।

সারাবাংলা/এসআর/এমএস

 

 

বিজ্ঞাপন

আরো