Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ‘বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৮:৪৩

ঢাকা: জাপানের বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেন।

শুক্রবার (১০ এপ্রিল) জাপানের বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিনিয়োগের জন্য একটি নিরাপদ গন্তব্য।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক রূপান্তর ঘটেছে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে সম্প্রতি সই হওয়া ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ)-কে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের ৭ হাজারেরও বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে জাপানি উদ্যোক্তারা লাভবান হতে পারেন।

সেমিনারে জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সুমিতোমো করপোরেশনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইউনিটের টিম লিডার শোতা পাকু আড়াইহাজারে অবস্থিত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’র আধুনিক সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

এ ছাড়া বিজিআইটির প্রতিনিধি ইওতো সুজিদে বাংলাদেশের আইটি খাতের মেধাবী জনগোষ্ঠীর প্রশংসা করে বলেন, বৈশ্বিক চাহিদা মেটাতে এই জনশক্তি বড় ভূমিকা রাখতে পারে।

সেমিনারটি সঞ্চালনা করেন জেট্রোর সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমোরা। অনুষ্ঠানে জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

সংসদে আরও ২০টি বিল পাস
১০ এপ্রিল ২০২৬ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর