Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল স্থলবন্দরে দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়বে জাতীয় পতাকা

লোকাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২০:০০

এগিয়ে চলছে পতাকা স্থাপনের কাজ।

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দরে ১৩০ ফুট উঁচুতে দেশের অন্যতম বড় জাতীয় পতাকা উত্তোলনের কাজ চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পতাকাটি উত্তোলন করা হলে এটি হবে দেশের সবচেয়ে উঁচুতে উত্তোলিত জাতীয় পতাকা। আগামী কয়েকদিনের মধ্যে এ পতাকা উত্তোলনের কাজ শেষ হবে।

এর আগে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে পতাকা উত্তোলনের প্রস্তাব যশোর জেলা প্রশাসনের কাছে উত্থাপন করে বিজিবি। পরে জেলা প্রশাসন বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেয় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তিনি এ দায়িত্ব বেনাপোল পৌরসভার কাছে হস্তান্তর করলে পৌরসভা তা বাস্তবায়নে উদ্যোগী হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দর এলাকায় প্রবেশকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে উঁচুতে উত্তোলিত এ জাতীয় পতাকাটি বাংলাদেশের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিফলিত হবে।