Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১০:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১১:১৯

রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত

ঢাকা: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রেজাউল করিম বাদশা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দলীয় প্রধান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ওপর যে আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করতে আমি প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস, বগুড়ার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষ প্রতীকেই তাদের রায় দেবেন।”

বিজ্ঞাপন

এ সময় তিনি জয়ের ব্যাপারে নিজের শতভাগ আশাবাদের কথা জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)।

এ আসনে ১৫০টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ চলছে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর