Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত বাংলাদেশের

‎ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২১:৪১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্যেগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‎বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সবপক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানানো হয়েছে।

‎বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সকল পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।

বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়। বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সবধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর