ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৭ শিশু।
বুধবার (৮ এপ্রিল) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক হামে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৩৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৮৯ শিশু এবং সন্দেহজনক হামে ১২৪৮ জন শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১১ হাজার ১৩৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৫৯৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৭৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫২৪১ রোগী।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১৫৯ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৩৮ জন এবং নিশ্চিত হামে ২১ জন।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।