Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ, ডিএমডি সৈয়দ মইন উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ২১:০১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২১:০৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। আর দীর্ঘদিন ধরে শূন্য থাকা উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন সৈয়দ মইন উদ্দিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে পদটি ফাঁকা ছিল। তিনি ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

 

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর