Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে অব্যাহত থাকবে বাংলাদেশের বিজয় রথ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০১:০০

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম আর টিম স্পিরিটে উদ্বুদ্ধ আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী ফুটবলারদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী

খেলোয়াড়দের এই অসামান্য সাফল্যের প্রশংসা করে এবং আগামীর পথচলায় উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই অভাবনীয় সাফল্য দেশের ক্রীড়ামোদী সাধারণ জনগণকে দারুণভাবে উজ্জীবিত করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে গেলে বাংলাদেশের এই গৌরবময় অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ, সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ। লাল-সবুজের এই বীরোচিত জয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নেওয়ায় তরুণ ফুটবলারদের শুভেচ্ছা জানান তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর