Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির ছোঁয়াতেও স্বস্তি নেই ঢাকার বাতাসে, দূষণে বিশ্বে ষষ্ঠ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১২:৪৭

ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে থাকলেও সম্প্রতি আবহাওয়া পরিবর্তনে কিছুটা উন্নতির আশা করা হয়েছিল। তবে চৈত্র মাসের খরা আর প্রকৃতির মাঝে বৃষ্টির ছোঁয়া লাগার পরেও ঢাকার বাতাসের মান এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়ে গেছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে।

সাধারণত একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেই বাতাসকে জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়, যা বর্তমানে ঢাকার বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭১ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সেনেগালের রাজধানী ডাকার এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও ভারতের দিল্লি।

বিজ্ঞাপন

আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ কে মাঝারি হিসেবে বিবেচনা করা হলেও ঢাকার বর্তমান অবস্থা সংবেদনশীল গোষ্ঠীর জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বিশেষ করে ২০১ থেকে ৩০০ স্কোর হলে যেখানে শিশু ও প্রবীণদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়, সেখানে ১৬০ স্কোরও দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ঋতু পরিবর্তনের এই সময়ে বৃষ্টি হওয়া সত্ত্বেও ধূলিকণা ও অন্যান্য দূষক পদার্থের আধিক্য বাতাসের মানকে কাক্সিক্ষত পর্যায়ে নামাতে ব্যর্থ হয়েছে, যা রাজধানীর জনজীবনে অস্বস্তি বজায় রাখছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো