Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সদস্যদের দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২০:১৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:২৬

সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর