Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৩:১৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:২২

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম শহীদ।

ঢাকা: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এই সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও সেখানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন। দেশের এই দুই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর