Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৮ বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১২:৩৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:১৩

বৃষ্টি-বন্যার পূর্বাভাস। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা এক পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৮টি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব এলাকার কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে যায়। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর