Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

সারাবাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১১:১৮ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১১:৫৩

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো