Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।

ঢাকা: আজ ২৬ ফেব্রুয়ারি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। নূর মোহাম্মদ বাল্যকালে বাবা ও মাকে হারান। পড়েছেন সপ্তম শ্রেণি পর্যন্ত।

নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) নামে প্রতিষ্ঠিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান নূর মোহাম্মদ। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন সময়ে যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

বিজ্ঞাপন

এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এসএ মঞ্জুর। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃতুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।নূর মোহাম্মদ শেখের অদম্য সাহস এবং দেশের প্রতি গভীর ভালোবাসা বর্তমান প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার উৎস।

তার জন্মভূমি মহিষখোলার নাম পরিবর্তন করে এখন ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়েছে এবং সেখানে প্রতিবছর শ্রদ্ধার সাথে তার স্মৃতি স্মরণ করা হয়। নূর মোহাম্মদ শেখ কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমের এক জীবন্ত কিংবদন্তি।

তার এই বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মের উচিত তার জীবন থেকে দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা এবং দেশের তরে আত্মনিবেদিত হওয়া। নূর মোহাম্মদ শেখ আমাদের অহংকার এবং চিরস্থায়ী গৌরবের প্রতীক।

বিজ্ঞাপন

কুবি লেখক ফোরামের নবীন বরণ ও ইফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর