Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধীদলীয় নেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াত আমিরের সাময়িক অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী স্বয়ং কুশল বিনিময় করার আগ্রহ প্রকাশ করেন এবং পরে ফোনকলে তাদের মধ্যে আলাপ হয়।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, কুশল বিনিময়ের এক পর্যায়ে জামায়াত আমির প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দেন। প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যাসহ এই ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে তাদের কাছে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। উভয়ের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে এই আলাপচারিতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তবে বুধবার তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুস্থবোধ করায় এদিন দুপুরে তিনি বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

যে বুথে মৃত মানুষের সাথে কথা বলা যায়!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর