Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা: বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার সম্পন্ন হওয়ার বিষয়ে দেশবাসীকে আশার বাণী শুনিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ইতিবাচক ইঙ্গিত দেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচারের আশায় বাংলাদেশের জনগণ বহু বছর বুক বেঁধে অপেক্ষা করে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

প্রতিমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন পুরো জাতি ১৭ বছর আগের সেই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত ও পূর্ণাঙ্গ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নানকে পরাজিত করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

উল্লেখ্য, ইশরাক হোসেন সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে, ২০২০ সালের মেয়র নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলেও আইনি ও রাজনৈতিক জটিলতায় তিনি তখন দায়িত্বভার গ্রহণ করতে পারেননি। বর্তমানে মন্ত্রী সভার সদস্য হিসেবে পিলখানা ট্র্যাজেডি নিয়ে তার এই মন্তব্যকে বিচারপ্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর