Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএইচআরসি চেয়ারপারসনের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষকের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২

এনএইচআরসি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক অ্যান মার্লবোরো।

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মিস অ্যান মার্লবোরো সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেন এবং নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি চেয়ারপারসনের কাছে উপস্থাপন করেন।

আলোচনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।

বিজ্ঞাপন

কমিশনের চেয়ারপারসন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এ কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, নতুন এই আইনি কাঠামোর অধীনে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও দৃঢ় ও সাহসী ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার নতুন এই অধ্যাদেশটিকে আইনে পরিণত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং এতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রটি আরও সুসংহত হবে বলে মন্তব্য করেন।

কমিশন আইনি দায়িত্ব ও কর্তৃত্বের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে দেশের সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

এ সময় উভয় পক্ষ ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের অগ্রযাত্রায় একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর