Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন, কাইয়ুম আরা বেগম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।

বিজ্ঞাপন

এর আগে এদিন ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এদিন নয় সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর