Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৪

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে কিংবা বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, দেরিতে অফিসে আসা এবং অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরো উল্লেখ করা হয়, রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকাল ৫টার আগে কেউ দফতর ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্টারসহ ডিজিটাল হাজিরায় যথাযথ এন্ট্রি দিতে হবে।

নির্দেশনায় সতর্ক করা হয়, এসব বিধান অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অফিস আদেশে সকলকে সময়ানুবর্তিতা ও পেশাগত দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো

সম্পর্কিত খবর