ঢাকা: তিন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া সচিবরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ্ রেহানা পারভীন।