Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের সহযোগিতা চাইলেন ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১

সংবাদ সম্মেলনে ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম।

ঢাকা: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেছেন, রাজধানী ঢাকার চলমান নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রশাসক আব্দুস সালাম বলেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ— এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে। নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচার জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে দেন তিনি।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা, আটক ১
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর