Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: ছয়জন মন্ত্রী, একজন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নয়জনকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা বা প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাদের অভিপ্রায়ে বহাল রাখবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে এপিএস হয়েছেন মো. ইউনুস আলী।
  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন।
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হয়েছেন মো. আকবর হোসেন।
  • ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস হয়েছেন মো. আল মুনজির বিন ওবায়েদ।
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এপিএস হয়েছেন মো. আবদুল আউয়াল।
  • খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হয়েছেন মো. আমিনুল ইসলাম।
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর এপিএস হয়েছেন মীর সোলাইমান।
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হয়েছেন মো. তৌহিদুল ইসলাম।
  • নুরুল হক নুর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী পরিচালক মো. খাইরুল আমিন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা, আটক ১
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর