Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফাইল ছবি

ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়বিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এই সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার সামগ্রিক পূর্বাভাসেও আজ খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর