ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও অর্থোপেডিক চিকিৎসক শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম সই করা আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশাগত জীবনে অর্থোপেডিক চিকিৎসা ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে আসছেন শাহ মুহাম্মদ আমান উল্লাহ। বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনকালে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন বলে জানা যায়। প্রচারবিমুখ এই চিকিৎসক দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের মধ্যে সুপরিচিত।