ঢাকা: বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রে উৎপাদিত খেজুর, বাদামসহ বিভিন্ন পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’